739 - عَنْ جَابِرٍ بن عبد الله رضي الله عنهما قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ نَشْتَرِكَ في الْإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا في بَدَنَةٍ. (م 4/ 88)
জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে হজ্জের ইহরাম বেঁধে বের হলাম। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের উট ও গরুতে (কুরবানীর জন্য) শরিক হতে নির্দেশ দিলেন; আমাদের মধ্য থেকে সাতজন মিলে একটি কুরবানীর পশুর (উট বা গরুর) মধ্যে শরিক হবে।
মুখতাসার সহীহ মুসলিম (739)