737 - عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رضي الله عنهما سُئِلَ عَنْ رُكُوبِ الْهَدْيِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا. (م 4/ 92)
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে (হজ্জের) কুরবানীর পশু (হাদঈ)-এর উপর আরোহণ করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: "যদি তুমি এর উপর আরোহণ করতে বাধ্য হও, তবে অন্য কোনো বাহন না পাওয়া পর্যন্ত উত্তম পন্থায় (প্রয়োজন অনুসারে) এর উপর আরোহণ করো।"

মুখতাসার সহীহ মুসলিম (737)