718 - عن عَبْدِ اللهِ مَوْلَى أَسْمَاءَ قَالَ قَالَتْ لِي أَسْمَاءُ وَهِيَ عِنْدَ دَارِ الْمُزْدَلِفَةِ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لَا فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ قَالَتْ ارْحَلْ بِي فَارْتَحَلْنَا حَتَّى رَمَتْ الْجَمْرَةَ ثُمَّ صَلَّتْ في مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا أَيْ هَنْتَاهْ(3) لَقَدْ غَلَّسْنَا قَالَتْ كَلَّا أَيْ بُنَيَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَذِنَ لِلظُّعُنِ. (م 4/ 77)
আসমা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ্ বলেন, আসমা যখন মুযদালিফার কাছাকাছি ছিলেন, তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন: "চাঁদ কি ডুবে গেছে?" আমি বললাম, "না।" তখন তিনি কিছুক্ষণ সালাত আদায় করলেন, অতঃপর বললেন, "হে বৎস! চাঁদ কি ডুবে গেছে?" আমি বললাম, "হ্যাঁ।" তিনি বললেন, "আমাকে নিয়ে যাও।" অতঃপর আমরা যাত্রা শুরু করলাম, যতক্ষণ না তিনি জামারায় পাথর নিক্ষেপ করলেন। এরপর তিনি তাঁর আস্তানায় সালাত আদায় করলেন। তখন আমি তাঁকে বললাম, "ওহ! আমরা তো বেশ সকালেই (ভোর না হতেই) বের হয়ে গেলাম!" তিনি বললেন, "কখনোই না, হে বৎস! নিশ্চয়ই নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুর্বলদের (বা নারীদের) জন্য (ভোর হওয়ার পূর্বেই চলে যাওয়ার) অনুমতি দিয়েছেন।

মুখতাসার সহীহ মুসলিম (718)