714 - عن ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ جَمَعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ(4) لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ(5) وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ فَكَانَ عَبْدُ اللهِ يُصَلِّي بِجَمْعٍ كَذَلِكَ حَتَّى لَحِقَ بِاللهِ. (م 4/ 75)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাগরিব ও ইশার সালাত জম’ (মুযদালিফা)-এ একত্রে আদায় করলেন। এ দুইয়ের মাঝে কোনো সিজদা (নফল সালাত) ছিল না। তিনি মাগরিবের সালাত তিন রাকাত আদায় করলেন আর ইশার সালাত দুই রাকাত আদায় করলেন। অতঃপর আব্দুল্লাহ (ইবনু উমার) আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত জম’ (মুযদালিফা)-এ অনুরূপভাবে সালাত আদায় করতেন।
মুখতাসার সহীহ মুসলিম (714)