691 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ(4) وَإِذَا دَخَلَ مَكَّةَ دَخَلَ مِنْ الثَّنِيَّةِ الْعُلْيَا(5) وَيَخْرُجُ مِنْ الثَّنِيَّةِ السُّفْلَى(6). (م 4/ 62)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাজারাহ নামক রাস্তা দিয়ে বের হতেন এবং মুআররাস নামক রাস্তা দিয়ে প্রবেশ করতেন। আর যখন তিনি মক্কায় প্রবেশ করতেন, তখন উচ্চ গিরিপথ (আস-সানিয়্যাতুল উলয়া) দিয়ে প্রবেশ করতেন এবং নিম্ন গিরিপথ (আস-সানিয়্যাতুস সুফলা) দিয়ে বের হতেন।
মুখতাসার সহীহ মুসলিম (691)