683 - عَنْ عَائِشَةَ رضي الله عنها عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ في الْحِلِّ وَالْحَرَمِ الْحَيَّةُ وَالْغُرَابُ الْأَبْقَعُ(2) وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا. (م 4/ 17 - 18)
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: পাঁচটি পাপাচারী প্রাণী রয়েছে, যাদেরকে হালাল ও হারাম (উভয় স্থানেই) হত্যা করা যাবে: সাপ, সাদা-কালো ডোরাকাটা দাঁড়কাক, ইঁদুর, হিংস্র কুকুর এবং চিল।
মুখতাসার সহীহ মুসলিম (683)