634 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ(1) وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ(2). (م 3/ 176)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (রমযানের) শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি রাতকে (ইবাদতে) জীবিত রাখতেন, তাঁর পরিবারকে জাগিয়ে দিতেন, (ইবাদতে) কঠোর সাধনা করতেন এবং কোমর কষে নিতেন (অর্থাৎ স্ত্রী সহবাস থেকে বিরত থাকতেন)।

মুখতাসার সহীহ মুসলিম (634)