626 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ إِلَّا أَنْ يَكُونَ في صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ. (م 3/ 154)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা অন্য রাতগুলো থেকে শুধু জুমু'আর রাতকে (নফল) ইবাদাতের জন্য নির্দিষ্ট করো না এবং অন্য দিনগুলো থেকে শুধু জুমু'আর দিনকে রোজা রাখার জন্য নির্দিষ্ট করো না। তবে যদি তা এমন কোনো রোজার দিনে হয়, যা তোমাদের কেউ সাধারণত রাখে (তাহলে রোজা রাখা বৈধ)।
মুখতাসার সহীহ মুসলিম (626)