624 - عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ. (م 3/ 168)
আবু ক্বাতাদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সোমবারে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বললেন, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার উপর ওহী নাযিল হয়েছে।

মুখতাসার সহীহ মুসলিম (624)