611 - عن عَائِشَةَ رضي الله عنها أَنَّ قُرَيْشًا كَانَتْ تَصُومُ عَاشُورَاءَ في الْجَاهِلِيَّةِ ثُمَّ أَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ شَاءَ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْهُ. (م 3/ 147)
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, কুরাইশরা জাহিলিয়াতের যুগে আশুরার সাওম (রোযা) পালন করত। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম পালনের নির্দেশ দিলেন, যতক্ষণ না রমাযানের সাওম ফরয হলো। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যে চায় সে যেন তা পালন করে এবং যে চায় সে যেন তা ছেড়ে দেয়।
মুখতাসার সহীহ মুসলিম (611)