594 - عَنْ أَبِي عَطِيَّةَ قَالَ دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ فَقَالَ لَهَا مَسْرُوقٌ رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم كِلَاهُمَا لَا يَأْلُو عَنْ الْخَيْرِ أَحَدُهُمَا يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ فَقَالَتْ مَنْ يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ قَالَ عَبْدُ اللهِ فَقَالَتْ هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصْنَعُ. (م 3/ 131 - 132)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবূ আতিয়্যা বলেন, আমি ও মাসরূক তাঁর (আয়িশার) নিকট প্রবেশ করলাম। মাসরূক তাঁকে বললেন, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণের মধ্যে দু’জন লোক আছেন, তাঁরা উভয়েই কোনো কল্যাণকর কাজ করতে ত্রুটি করেন না। তাঁদের একজন মাগরিবের সালাত ও ইফতার তাড়াতাড়ি করেন এবং অন্যজন মাগরিবের সালাত ও ইফতার দেরি করে করেন। তখন তিনি (আয়িশা) জিজ্ঞাসা করলেন, কে মাগরিব ও ইফতার তাড়াতাড়ি করেন? মাসরূক বললেন, আব্দুল্লাহ (ইবনু মাসঊদ)। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমনিই করতেন।
মুখতাসার সহীহ মুসলিম (594)