589 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ يَا رَسُولَ اللهِ قَالَ وَمَا أَهْلَكَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي في رَمَضَانَ قَالَ هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً قَالَ لا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا

قَالَ لَا قَالَ ثُمَّ جَلَسَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ(1) فِيهِ تَمْرٌ فَقَالَ تَصَدَّقْ بِهَذَا قَالَ أَفْقَرَ مِنَّا(2) فَمَا بَيْنَ لَابَتَيْهَا(3) أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ. (م 3/ 139)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে ধ্বংস করেছে? লোকটি বলল, আমি রমযান মাসে (রোযা অবস্থায়) আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি বললেন, তোমার কি এমন সামর্থ্য আছে যে, তুমি একটি দাস/দাসী মুক্ত করতে পারো? লোকটি বলল, না। তিনি বললেন, তুমি কি একটানা দু’ মাস রোযা রাখতে সক্ষম? লোকটি বলল, না। তিনি বললেন, তোমার কি ষাট জন মিসকীনকে (দরিদ্রকে) খাদ্য দেওয়ার মতো সামর্থ্য আছে? লোকটি বলল, না। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বসে পড়ল। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ‘আরাক’ (ঝুড়ি) খেজুর আনা হলো। তিনি বললেন, এটি সাদাকা করে দাও। লোকটি বলল, (মদীনার) দুই কালো পাথুরে এলাকার মধ্যবর্তী স্থানসমূহের মধ্যে আমাদের চেয়ে অধিক অভাবী পরিবার আর নেই। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাসলেন, এমনকি তাঁর মাড়ির দাঁত দেখা গেল। এরপর তিনি বললেন, যাও, তোমার পরিবারের লোকদেরকেই এটি খেতে দাও।

মুখতাসার সহীহ মুসলিম (589)