557 - عَنْ مُعَاوِيَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تُلْحِفُوا في الْمَسْأَلَةِ فَوَاللهِ لَا يَسْأَلُنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ. (م 3/ 95)
মু'আবিয়া (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "তোমরা চাওয়ার সময় পীড়াপীড়ি করো না। আল্লাহর শপথ! তোমাদের মধ্যে কেউ আমার কাছে এমনভাবে কিছু চেয়ে বসলে যে, তার পীড়াপীড়ির কারণে আমি অনিচ্ছা সত্ত্বেও তাকে কিছু দিয়ে দেই, তবে আমি যা তাকে দেব তাতে কোনো বরকত হবে না।"

মুখতাসার সহীহ মুসলিম (557)