510 - عن عَبْدِ اللهِ بْنَ أَبِي أَوْفَى رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ اللهُمَّ صَلِّ عَلَيْهِمْ فَأَتَاهُ أَبِي أَبُو أَوْفَى بِصَدَقَتِهِ فَقَالَ اللهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى. (م 3/ 121)
আব্দুল্লাহ ইবনে আবী আওফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোনো সম্প্রদায় তাদের সাদাকাহ (যাকাত) নিয়ে আসত, তখন তিনি বলতেন: ‘আল্লাহুম্মা সল্লি আলাইহিম’ (হে আল্লাহ! আপনি তাদের ওপর রহমত বর্ষণ করুন)। অতঃপর আমার পিতা আবু আওফা তাঁর সাদাকাহ নিয়ে তাঁর নিকট এলেন। তখন তিনি বললেন: ‘আল্লাহুম্মা সল্লি আলা আলি আবী আওফা’ (হে আল্লাহ! আপনি আবু আওফার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন)।

মুখতাসার সহীহ মুসলিম (510)