489 - عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ(1) وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ. (م 3/ 62)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন যে, কবরকে চুনকাম (প্লাস্টার) করা হবে, তার উপর বসা হবে এবং তার উপর কিছু নির্মাণ করা হবে।

মুখতাসার সহীহ মুসলিম (489)