48 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ وَيْحَكُمْ أَوْ قَالَ وَيْلَكُمْ لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ. (م 1/ 58)
আব্দুল্লাহ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজের সময় বলেছেন: তোমাদের জন্য আফসোস (অথবা বলেছেন, তোমাদের জন্য দুর্ভোগ)! তোমরা যেন আমার পরে কাফির হয়ে যেও না যে, তোমাদের একে অপরকে হত্যা করবে।
মুখতাসার সহীহ মুসলিম (48)