473 - عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ رَأَيْنَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا يَعْنِي في الْجَنَازَةِ. (م 3/ 59)
আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখলাম যে, তিনি দাঁড়ালেন, তখন আমরাও দাঁড়ালাম; আর তিনি বসলেন, তখন আমরাও বসলাম। অর্থাৎ জানাযার (প্রসঙ্গে)।
মুখতাসার সহীহ মুসলিম (473)