456 - عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها قَالَتْ دَخَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ فَقَالَ لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ثُمَّ قَالَ اللهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ في الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ في عَقِبِهِ في الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ في قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ. (م 3/ 38)
উম্মু সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবু সালামার নিকট প্রবেশ করলেন যখন তাঁর চোখ স্থির হয়ে গিয়েছিল। অতঃপর তিনি তা বন্ধ করে দিলেন। তারপর তিনি বললেন, যখন রূহ কব্জ করা হয়, তখন দৃষ্টি তাকে অনুসরণ করে। তখন তাঁর পরিবারের কিছু লোক উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা নিজেদের জন্য কল্যাণ ছাড়া অন্য কিছু দিয়ে দোয়া করো না। কারণ তোমরা যা বলো, ফেরেশতারা তার উপর 'আমীন' বলেন। এরপর তিনি বললেন, হে আল্লাহ! আবু সালামাকে ক্ষমা করে দিন এবং হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দিন। আর তার পরবর্তী বংশধরদের মধ্যে আপনি তার স্থলাভিষিক্ত হোন। হে বিশ্বজগতের প্রতিপালক! আমাদের এবং তাকে ক্ষমা করে দিন। আর তার জন্য তার কবর প্রশস্ত করে দিন এবং তাতে নূর দ্বারা আলোকিত করে দিন।
মুখতাসার সহীহ মুসলিম (456)