447 - عن عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيَّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي وَأَنَّهُ لَمَّا أَرَادَ أَنْ يَدْعُوَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَحَوَّلَ رِدَاءَهُ. وفي رواية: فجعل إلى الناس ظهره يدعو الله، واستقبل القبلة، وحول رداءه ثم صلى ركعتين. (م 3/ 24)
আব্দুল্লাহ ইবনে যায়দ আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির জন্য প্রার্থনা করতে ঈদগাহের দিকে বের হলেন। যখন তিনি দু‘আ করার ইচ্ছা করলেন, তখন তিনি কিবলামুখী হলেন এবং নিজের চাদর উল্টে দিলেন। অন্য এক বর্ণনায় আছে, তিনি লোকদের দিকে পিঠ ফিরিয়ে আল্লাহর কাছে দু‘আ করতে লাগলেন, কিবলামুখী হলেন, নিজের চাদর উল্টে দিলেন এবং তারপর দু’রাকাত সালাত আদায় করলেন।
মুখতাসার সহীহ মুসলিম (447)