430 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ أَضْحَى أَوْ فِطْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلَالٌ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي خُرْصَهَا وَتُلْقِي سِخَابَهَا(2). (م 3/ 21)
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন (সালাতের জন্য) বের হলেন। অতঃপর তিনি দু’রাকআত সালাত আদায় করলেন, এর আগে ও পরে তিনি কোনো সালাত আদায় করেননি। এরপর তিনি মহিলাদের কাছে আসলেন, তাঁর সাথে ছিলেন বিলাল। তিনি মহিলাদেরকে সাদাকা (দান) করার নির্দেশ দিলেন। তখন মহিলারা তাদের কানের দুল এবং গলার হার ছুঁড়ে মারতে লাগল।

মুখতাসার সহীহ মুসলিম (430)