423 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّيْتُمْ بَعْدَ الْجُمُعَةِ فَصَلُّوا أَرْبَعًا وفي رِوَايَة قَالَ سُهَيْلٌ فَإِنْ عَجِلَ بِكَ شَيْءٌ فَصَلِّ رَكْعَتَيْنِ في الْمَسْجِدِ وَرَكْعَتَيْنِ إِذَا رَجَعْتَ. (م 3/ 17)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমরা জুমুআর (ফরয) নামাযের পর নামায আদায় করবে, তখন তোমরা চার রাকআত নামায আদায় করো। আর এক বর্ণনায় (রাবী) সুহাইল বলেছেন: যদি কোনো কারণে তোমাদের তাড়াহুড়ো থাকে, তাহলে মসজিদে দুই রাকআত এবং (বাড়িতে) ফিরে গিয়ে দুই রাকআত নামায আদায় করো।
মুখতাসার সহীহ মুসলিম (423)