420 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ يُصَلِّي مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّامٍ. (م 3/ 8)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি গোসল করল, অতঃপর জুমুআর সালাতে এলো, অতঃপর সে (মসজিদে প্রবেশ করে) তার জন্য যা নির্ধারিত ছিল (নফল) তা সালাত আদায় করল, এরপর ইমাম তার খুতবা শেষ করা পর্যন্ত নীরব থাকল, অতঃপর তার (ইমামের) সাথে সালাত আদায় করল, তার ঐ জুমুআ এবং পরবর্তী জুমুআর মধ্যবর্তী (সময়ের গুনাহ) ক্ষমা করে দেওয়া হবে এবং অতিরিক্ত তিন দিনের (গুনাহও)।
মুখতাসার সহীহ মুসলিম (420)