406 - عنَ أَبَي هُرَيْرَةَ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَائِكَةٌ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ فَإِذَا جَلَسَ الْإِمَامُ طَوَوْا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ الْمُهَجِّرِ(1) كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ. (م 3/ 8)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন জুমু'আর দিন আসে, তখন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা থাকেন। তারা ক্রমান্বয়ে প্রথম আগমণকারীদের নাম লিখতে থাকেন। অতঃপর যখন ইমাম (খুতবার জন্য) বসে যান, তখন তারা দপ্তরসমূহ বন্ধ করে দেন এবং (খুতবা) শোনার জন্য চলে আসেন। আর যে ব্যক্তি (জুমু'আর জন্য) আগে আগে আসে, তার উদাহরণ হলো ঐ ব্যক্তির মতো যে একটি উট (আল্লাহর পথে) দান করে। এরপর তার মতো যে একটি গরু দান করে। এরপর তার মতো যে একটি ভেড়া দান করে। এরপর তার মতো যে একটি মুরগি দান করে। এরপর তার মতো যে একটি ডিম দান করে।
মুখতাসার সহীহ মুসলিম (406)