399 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ وَنَحْنُ أَوَّلُ مَنْ يدخلُ الْجَنَّةَ بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ فَاخْتَلَفُوا فَهَدَانَا اللهُ لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنْ الْحَقِّ فَهَذَا يَوْمُهُمْ الَّذِي اخْتَلَفُوا فِيهِ هَدَانَا اللهُ لَهُ قَالَ يَوْمُ الْجُمُعَةِ فَالْيَوْمَ لَنَا وَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى. (م 3/ 7)
আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কিয়ামতের দিন আমরাই সবার শেষে আগমনকারী, কিন্তু আমরাই সবার প্রথম (মর্যাদা লাভকারী), আর আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব। যদিও তাদের আমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল এবং আমাদের দেওয়া হয়েছে তাদের পরে। অতঃপর তারা মতভেদ করল। আল্লাহ্ আমাদেরকে হকের (সত্যের) সেই বিষয়ে পথ দেখালেন, যে বিষয়ে তারা মতভেদ করেছিল। আর এটিই তাদের সেই দিন যে বিষয়ে তারা মতভেদ করেছিল, আল্লাহ্ আমাদেরকে সেই দিনের পথ দেখালেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তা হলো জুমু‘আর দিন। আজকের দিন (জুমু‘আ) আমাদের জন্য, আর আগামী দিন (শনিবার) ইয়াহূদীদের জন্য, আর তারপরের দিন (রবিবার) খ্রিস্টানদের জন্য।

মুখতাসার সহীহ মুসলিম (399)