39 - عن أبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يَقُولُ جَاءَ أَهْلُ الْيَمَنِ هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَضْعَفُ قُلُوبًا الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ السَّكِينَةُ(2) فِي أَهْلِ الْغَنَمِ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي الْفَدَّادِينَ(3) أَهْلِ الْوَبَرِ قِبَلَ مَطْلِعِ الشَّمْسِ. (م 1/ 52 - 53)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: ইয়ামানের লোকেরা এসেছে। তারা হচ্ছে কোমল হৃদয়ের এবং (সহজে প্রভাবিত হওয়ার কারণে) দুর্বল চিত্তের অধিকারী। ঈমান ইয়ামানীদের এবং হিকমত (প্রজ্ঞা) ইয়ামানীদের। প্রশান্তি হলো মেষপালকদের মাঝে। আর গর্ব, অহংকার ও ঔদ্ধত্য হলো সূর্য উদয়ের দিকের পশমধারী (উটপালক) ফাদদাদীনদের মধ্যে।

মুখতাসার সহীহ মুসলিম (39)