388 - عَنْ جَابِرٍ رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إِنَّ من اللَّيْلِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَذَلِكَ كُلَّ لَيْلَةٍ. (م 2/ 175)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয়ই রাতের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে, তখন আল্লাহ তাকে তা দান না করে থাকেন না। আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে।
মুখতাসার সহীহ মুসলিম (388)