385 - عَنْ عَبْدِ اللهِ بن مسعود رضي الله عنه قَالَ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَجُلٌ نَامَ لَيْلَةً حَتَّى أَصْبَحَ قَالَ ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ في أُذُنه أَوْ قَالَ في أذنيه. (م 2/ 187)
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এমন এক ব্যক্তির কথা আলোচনা করা হলো, যে ভোর হওয়া পর্যন্ত সারা রাত ঘুমিয়েছিল। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সে এমন ব্যক্তি, যার কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। অথবা তিনি বললেন, তার দুই কানে (শয়তান প্রস্রাব করেছে)।
মুখতাসার সহীহ মুসলিম (385)