383 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَلَاةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيَ أَحَدُكُمْ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى. (م 2/ 172)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, রাতের নামাজ হলো দুই দুই রাকাত। অতঃপর যখন তোমাদের কেউ সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করে, তখন সে যেন এক রাকাত নামাজ পড়ে নেয়, যা তার পূর্বেকার নামাজকে বেজোড় (বিতর) করে দেয়।
মুখতাসার সহীহ মুসলিম (383)