372 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ الظُّهْرِ سَجْدَتَيْنِ وَبَعْدَهَا سَجْدَتَيْنِ وَبَعْدَ الْمَغْرِبِ سَجْدَتَيْنِ وَبَعْدَ الْعِشَاءِ سَجْدَتَيْنِ وَبَعْدَ الْجُمُعَةِ سَجْدَتَيْنِ فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ وَالْجُمُعَةُ فَصَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم في بَيْتِهِ. (م 2/ 16)
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে যুহরের পূর্বে দুই রাকআত এবং এর পরে দুই রাকআত, মাগরিবের পরে দুই রাকআত, ইশার পরে দুই রাকআত এবং জুমুআর পরে দুই রাকআত সালাত আদায় করেছি। তবে মাগরিব, ইশা এবং জুমুআর সালাত আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে তাঁর ঘরে আদায় করেছিলাম।

মুখতাসার সহীহ মুসলিম (372)