37 - عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ سَمِعْتُ الْبَرَاءَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ فِي الْأَنْصَارِ لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ. (م 1/ 60)
বারাআ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনসারদের সম্পর্কে বলেছেন: মুমিন ছাড়া কেউ তাদের ভালোবাসে না এবং মুনাফিক ছাড়া কেউ তাদের ঘৃণা করে না। যে ব্যক্তি তাদের ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর যে ব্যক্তি তাদের ঘৃণা করে, আল্লাহ তাকে ঘৃণা করেন।
মুখতাসার সহীহ মুসলিম (37)