364 - عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى(1) مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنْ الضُّحَى. (م 2/ 158)
আবু যর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের প্রত্যেকের শরীরের প্রতিটি জোড়ার উপর সকালবেলা সাদাকাহ দেওয়া আবশ্যক। প্রত্যেক তাসবীহ (সুবহানাল্লাহ) হলো সাদাকাহ, প্রত্যেক তাহমীদ (আলহামদুলিল্লাহ) হলো সাদাকাহ, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) হলো সাদাকাহ, প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার) হলো সাদাকাহ, সৎ কাজের আদেশ করা সাদাকাহ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা সাদাকাহ। আর এ সবকিছুর জন্য যথেষ্ট হবে যুহার (চাশতের) সময় আদায় করা দু'রাকাত সালাত।

মুখতাসার সহীহ মুসলিম (364)