344 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً في قِبْلَةِ الْمَسْجِدِ فَأَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ مَا بَالُ أَحَدِكُمْ يَقُومُ مُسْتَقْبِلَ رَبِّهِ فَيَتَنَخَّعُ أَمَامَهُ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يُسْتَقْبَلَ فَيُتَنَخَّعَ في وَجْهِهِ فَإِذَا تَنَخَّعَ أَحَدُكُمْ فَلْيَتَنَخَّعْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَقُلْ هَكَذَا وَوَصَفَ الْقَاسِمُ فَتَفَلَ في ثَوْبِهِ ثُمَّ مَسَحَ بَعْضَهُ عَلَى بَعْضٍ. (م 2/ 76)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদের কিবলা দিকে কফ (শ্লেষ্মা) দেখতে পেলেন। অতঃপর তিনি লোকদের দিকে মুখ করে বললেন: তোমাদের কারও এমন কী হলো যে, সে তার রবের দিকে মুখ করে দাঁড়ায়, অতঃপর সামনে কফ ফেলে? তোমাদের কেউ কি পছন্দ করে যে, তার দিকে মুখ করা হবে আর তার মুখের ওপর কফ ফেলা হবে? সুতরাং যখন তোমাদের কেউ কফ ফেলে, তখন সে যেন বাম দিকে তার পায়ের নিচে ফেলে। যদি সে (জমিন) না পায়, তবে যেন সে এরূপ করে। বর্ণনাকারী কাসিম বলেন, তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কাপড়ের মধ্যে কফ ফেললেন এবং সেটির একাংশ দ্বারা অন্য অংশ মুছে দিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (344)