339 - عَنْ طَلْحَةَ بن عبيد الله رضي الله عنه قَالَ كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ. (م 2/ 55)
তালহা ইবনে উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সালাত আদায় করছিলাম এবং চতুষ্পদ জন্তু আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এরপর আমরা বিষয়টি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উল্লেখ করলাম। তখন তিনি বললেন, তোমাদের কারো সামনে যদি হাওদার পেছনের খুঁটির মতো কিছু থাকে, তবে তার সামনে দিয়ে যা কিছুই অতিক্রম করুক না কেন, তাতে তার (সালাতের) কোনো ক্ষতি হবে না।

মুখতাসার সহীহ মুসলিম (339)