317 - عن الْبَرَاءِ رضي الله عنه أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَإِذَا رَكَعَ رَكَعُوا وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ لَمْ نَزَلْ قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ وَضَعَ وَجْهَهُ في الْأَرْضِ ثُمَّ نَتَّبِعُهُ. (م 2/ 46)
বারা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তারা (সাহাবীগণ) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সালাত আদায় করতেন। যখন তিনি রুকু করতেন, তখন তারা রুকু করত। আর যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন এবং ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ বলতেন, আমরা তখনো দাঁড়ানো অবস্থায় থাকতাম, যতক্ষণ না আমরা তাঁকে জমিনে মুখমণ্ডল স্থাপন করতে দেখতাম (অর্থাৎ সিজদায় যেতেন), অতঃপর আমরা তাঁর অনুসরণ করতাম।
মুখতাসার সহীহ মুসলিম (317)