307 - عَنْ أَبِي بَكْرٍ رضي الله عنه أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ في صَلَاتِي [وَفِي بَيْتِي](2) قَالَ قُلْ اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَبِيرًا [وفي رواية: كَثِيرًا] (2) وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. (م 8/ 74 - 75)
আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমাকে এমন একটি দু'আ শিখিয়ে দিন যা আমি আমার সালাতে [এবং আমার ঘরে] পাঠ করব। তিনি বললেন: তুমি বলো, "হে আল্লাহ! আমি আমার নিজের প্রতি অনেক বড় [অন্য বর্ণনায়: অনেক বেশি] জুলুম করেছি। আর আপনি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি নিজ পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয় আপনিই ক্ষমাশীল, পরম দয়ালু।"
মুখতাসার সহীহ মুসলিম (307)