267 - عَنْ أَبِي مَسْعُودٍ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَمْسَحُ مَنَاكِبَنَا في الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمْ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا. (م 2/ 30)
আবূ মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাতের সময় আমাদের কাঁধ স্পর্শ করতেন এবং বলতেন, তোমরা কাতার সোজা করো এবং মতভেদ করো না, নতুবা তোমাদের অন্তর ভিন্ন হয়ে যাবে। আমার নিকটবর্তী যেন তোমাদের মধ্যে থেকে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা দাঁড়ায়। এরপর যারা তাদের নিকটবর্তী, এরপর যারা তাদের নিকটবর্তী। আবূ মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আর তোমরা আজ সবচেয়ে বেশি মতপার্থক্য সৃষ্টি করেছ।

মুখতাসার সহীহ মুসলিম (267)