238 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ امْرَأَةً اشْتَكَتْ شَكْوَى فَقَالَتْ إِنْ شَفَانِي اللهُ لَأَخْرُجَنَّ فَلَأُصَلِّيَنَّ في بَيْتِ الْمَقْدِسِ فَبَرَأَتْ ثُمَّ تَجَهَّزَتْ تُرِيدُ الْخُرُوجَ فَجَاءَتْ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تُسَلِّمُ عَلَيْهَا فَأَخْبَرَتْهَا ذَلِكَ فَقَالَتْ اجْلِسِي فَكُلِي مَا صَنَعْتِ وَصَلِّي في مَسْجِدِ
الرَّسُولِ صلى الله عليه وسلم فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِدِ إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ. (م 4/ 126)
الرَّسُولِ صلى الله عليه وسلم فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِدِ إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ. (م 4/ 126)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক মহিলা অসুস্থতার অভিযোগ করল এবং বলল, আল্লাহ যদি আমাকে আরোগ্য দেন, তবে আমি অবশ্যই বের হয়ে বাইতুল মাকদিসে গিয়ে সালাত আদায় করব। অতঃপর সে আরোগ্য লাভ করল এবং বাইরে যাওয়ার প্রস্তুতি নিল। সে নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী মাইমূনা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে তাঁকে সালাম দিতে এলো এবং তাঁকে বিষয়টি জানাল। তখন মাইমূনা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তুমি বসে তোমার তৈরি করা খাবার খাও এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মাসজিদেই সালাত আদায় করো। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, মাসজিদুল কা’বা ব্যতীত অন্য সব মাসজিদে এক হাজার সালাত আদায়ের চেয়ে এই মাসজিদে (এক ওয়াক্ত) সালাত আদায় করা উত্তম।
মুখতাসার সহীহ মুসলিম (238)