232 - عَنْ عَائِشَةَ قَالَتْ قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّي في خَمِيصَةٍ ذَاتِ أَعْلَامٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ وَأْتُونِي بِأَنْبِجَانِيِّهِ(1) فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا في صَلَاتِي. (م 2/ 78)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নকশাযুক্ত এক 'খামীসা' (পশমী চাদর) পরিধান করে সালাতে দাঁড়ালেন। অতঃপর তাঁর দৃষ্টি তার নকশার উপর পড়ল। যখন তিনি সালাত শেষ করলেন, তিনি বললেন, "এই 'খামীসা'টি আবূ জাহম ইবনু হুযাইফার কাছে নিয়ে যাও এবং তার 'আনবিজানিয়্যা' (নকশা ও আলংকারিক চিহ্নবিহীন মোটা কাপড়) আমার কাছে নিয়ে আসো। কেননা এইমাত্র তা আমাকে সালাতে (মনোযোগ থেকে) বিচ্যুত করেছে।"
মুখতাসার সহীহ মুসলিম (232)