227 - عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الأعمالِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ لِوَقْتِهَا قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ في سَبِيلِ اللهِ فَمَا تَرَكْتُ أَسْتَزِيدُهُ إِلَّا إِرْعَاءً عَلَيْهِ. (م 1/ 63)
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলাম, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, ওয়াক্তমতো সালাত (আদায় করা)। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। আমি তাঁর প্রতি (শ্রদ্ধা ও) খেয়াল রেখে আর বেশি কিছু জিজ্ঞাসা করা থেকে বিরত হলাম।
মুখতাসার সহীহ মুসলিম (227)