217 - عَنْ عَبْدِ اللهِ بن مسعود رضي الله عنه قَالَ حَبَسَ الْمُشْرِكُونَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى احْمَرَّتْ الشَّمْسُ أَوْ اصْفَرَّتْ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا أَوْ قَالَ حَشَا اللهُ أَجْوَافَهُمْ وَقُبُورَهُمْ نَارًا. (م 2/ 112)
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, মুশরিকরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আসরের সালাত থেকে বিরত রেখেছিল, যতক্ষণ না সূর্য লালচে হয়ে গেল অথবা হলুদ (ফ্যাকাশে) হয়ে গেল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা আমাদের 'সালাতুল উসতা' (মধ্যবর্তী সালাত), অর্থাৎ আসরের সালাত থেকে বিরত রেখেছে। আল্লাহ তাদের পেট ও কবর আগুন দ্বারা পূর্ণ করে দিন। অথবা (তিনি বললেন,) আল্লাহ তাদের পেট ও কবর আগুন দিয়ে ভরে দিন।

মুখতাসার সহীহ মুসলিম (217)