19 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ الْأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أُعْطِيَ مِنْ الْآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَى اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ. (م 1/ 92 - 93)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নবীগণের মধ্যে এমন কোনো নবী নেই, যাঁকে নিদর্শনাবলী থেকে এমন কিছু দেওয়া হয়নি যার অনুরূপ দেখে মানুষ (তাঁদের উপর) ঈমান এনেছে। আর আমাকে যা দেওয়া হয়েছে, তা হলো আল্লাহ্র পক্ষ থেকে আমার প্রতি প্রত্যাদিষ্ট ওহী। সুতরাং আমি আশা করি যে, কিয়ামতের দিন আমিই হবো তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী।
মুখতাসার সহীহ মুসলিম (19)