185 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ وُقِّتَ لَنَا في قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً. (م 1/ 153)
আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, মোঁচ ছাঁটা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা এবং নাভির নিচের চুল মুণ্ডানোর ক্ষেত্রে আমাদের জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে, আমরা যেন চল্লিশ রাতের বেশি না রাখি।
মুখতাসার সহীহ মুসলিম (185)