1722 - عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الْإِبِلَ أَحْنَاهُ عَلَى طِفْلٍ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ قَالَ يَقُولُ أَبُو هُرَيْرَةَ عَلَى إِثْرِ ذَلِكَ وَلَمْ تَرْكَبْ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ بَعِيرًا قَطُّ. (م 7/ 182)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: কুরাইশের নারীরা হলো উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে শ্রেষ্ঠ, তারা সন্তানের প্রতি অধিক স্নেহশীলা এবং স্বামীর সম্পদের ক্ষেত্রে তার প্রতি অধিক যত্নশীলা। আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এ কথা বলার পরপরই বলতেন: মারইয়াম বিনতে ইমরান কখনোই উটে আরোহণ করেননি।

মুখতাসার সহীহ মুসলিম (1722)