1698 - عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَيٍّ يَمْشِي إِنَّهُ فِي الْجَنَّةِ إِلَّا لِعَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ. (م 7/ 160)
সাদ ইবন আবি ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ব্যতীত অন্য কোনো জীবিত, বিচরণশীল ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন কথা বলতে শুনিনি যে, সে জান্নাতি।
মুখতাসার সহীহ মুসলিম (1698)