1689 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ خَلْفَهُ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ. (م 7/ 132)
আব্দুল্লাহ ইবনে জা'ফর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন আমাকে তাঁর পিছনে (সওয়ারীর উপর) আরোহণ করালেন। অতঃপর তিনি আমাকে গোপনে একটি কথা বললেন, যা আমি মানুষের মধ্যে আর কারও কাছে প্রকাশ করিনি।

মুখতাসার সহীহ মুসলিম (1689)