1680 - عَنْ ابن عمر رضي الله عنهما أَنَّهُ كَانَ يَقُولُ مَا كُنَّا نَدْعُو زَيْدَ بْنَ حَارِثَةَ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ فِي الْقُرْآنِ (ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ)(2). (م 7/ 131)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন, আমরা যায়দ ইবনু হারিসাহকে যায়দ ইবনু মুহাম্মাদ ছাড়া অন্য নামে ডাকতাম না, যতক্ষণ না কুরআনে এই আয়াত নাযিল হল: 'তোমরা তাদের আসল পিতার নামেই তাদের ডাকো, সেটাই আল্লাহ্র কাছে অধিক ন্যায়সঙ্গত।'
মুখতাসার সহীহ মুসলিম (1680)