1627 - عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً سَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ فَلَمْ أَجِدْكَ قَالَ أَبِي كَأَنَّهَا تَعْنِي الْمَوْتَ قَالَ فَإِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ. (م 7/ 110)
জুবাইর ইবনু মুত'ইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক মহিলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে কিছু জিজ্ঞেস করল। তিনি তাকে নির্দেশ দিলেন যেন সে আবার তার কাছে ফিরে আসে। তখন সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি মনে করেন, যদি আমি আসি আর আপনাকে না পাই? (আমার বাবা [জুবাইর] বলেন, মহিলাটি যেন মৃত্যুকেই ইঙ্গিত করল।) তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যদি তুমি আমাকে না পাও, তাহলে আবূ বাকরের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কাছে যেও।

মুখতাসার সহীহ মুসলিম (1627)