1623 - عَنْ أَبِي عُثْمَانَ قال أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السَّلَاسِلِ فَأَتَيْتُهُ فَقُلْتُ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ عَائِشَةُ قُلْتُ مِنْ الرِّجَالِ قَالَ أَبُوهَا قُلْتُ ثُمَّ(2) مَنْ قَالَ عُمَرُ فَعَدَّ رِجَالًا. (م 7/ 109)



فيه حديث أبي هريرة وقد تقدم في الزكاة [رقم 543]
আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে (আমরকে) জাতুস সালাসিল-এর বাহিনীর (নেতা করে) প্রেরণ করেছিলেন। অতঃপর আমি তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে মানুষের মধ্যে কে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, 'আয়িশা। আমি বললাম, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তার (আয়িশার) পিতা (অর্থাৎ আবূ বকর)। আমি বললাম, এরপর কে? তিনি বললেন, 'উমর। অতঃপর তিনি আরো কয়েকজন পুরুষের নাম উল্লেখ করলেন।

মুখতাসার সহীহ মুসলিম (1623)