1621 - عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضي الله عنه قَالَ نَظَرْتُ إِلَى أَقْدَامِ الْمُشْرِكِينَ عَلَى رُؤوسِنَا وَنَحْنُ فِي الْغَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ أَبْصَرَنَا تَحْتَ قَدَمَيْهِ فَقَالَ يَا أَبَا بَكْرٍ مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا. (م 7/ 108)
আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবূ বাকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, যখন আমরা গুহার মধ্যে ছিলাম, তখন আমি মুশরিকদের পাগুলো আমাদের মাথার উপরে দেখতে পেলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাদের কেউ যদি তার পায়ের দিকে তাকায়, তবে সে অবশ্যই আমাদেরকে তার পায়ের নিচে দেখতে পাবে। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে আবূ বাকর! তোমার কী ধারণা সেই দুজন সম্পর্কে, যাদের তৃতীয় জন হলেন আল্লাহ?
মুখতাসার সহীহ মুসলিম (1621)