161 - عَنْ مُعَاذَةَ عَنْ عَائِشَةَ رضي الله عنهما قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ واحدٍ بَيْنِي وَبَيْنَهُ فَيُبَادِرُنِي حَتَّى أَقُولَ دَعْ لِي دَعْ لِي قَالَتْ وَهُمَا جُنُبَانِ. (م 1/ 176)
আয়িশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, আমি এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দুজনের মাঝে রাখা একটি মাত্র পাত্র থেকে গোসল করতাম। তখন তিনি (পানি নেওয়ার ক্ষেত্রে) আমার চেয়ে আগে দ্রুত হাত বাড়াতেন, এমনকি আমি বলতাম, আমার জন্য কিছু রেখে দিন, আমার জন্য কিছু রেখে দিন। তিনি (আয়িশাহ) আরও বললেন, তারা উভয়েই জুনুবী (ফরজ গোসলের প্রয়োজন) অবস্থায় ছিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (161)